এবার কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন হিরো আলম
অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে কাজ করে আলোচিত-সমালোচিত হিরো আলম এবার কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন। ‘হাসিওয়ালা’ নামের এই পোয়েট্রিক্যাল ফিল্মে হিরো আলমের সঙ্গী হচ্ছেন রিয়া মনিসহ কয়েকজন।
হিরো আলম জানিয়েছেন, ‘এই কবিতার মাধ্যমে আমার জীবনের দুঃখ-দুর্দশার চিত্র উঠে আসবে। প্রস্তুতি হিসেবে দুই মাস ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলামের (জুয়েল আদীব) কাছে আবৃত্তি শিখেছি।’
আলম বলেন, ‘পোয়েট্রিক্যাল ফিল্ম নির্মাণ করতে আজ সিরাজগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় শুটিং করছি। দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। সবাই যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’
জানা গেছে, নিজের লেখা ৮ মিনিট দৈর্ঘের এই পোয়েট্রিক্যাল ফিল্মটি পরিচালনা করবেন অতিন্দ্র কান্তি অজু নিজেই। সংগীতায়োজন করেছেন মাহাবুবুর রহমান টুনু।
আরও পড়ুন : শাহরুখ খানের প্রিয় খাবার ডাল





